Saturday, June 20, 2015

Ramadan Learning, Part-2

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

In the name of Allah, Most Gracious, Most Merciful.  



#Ramadan_Learning_2


Alhamdulillah, it takes 32 Raka'at to complete Surah Al-Baqara.

From Today's discussion, we have came to know that: Allah Subhanahu Ta'ala give direction us how to give Sadkah in between Ayah 261 to 265 of Surah Al-Baqara. An ayah about Sadkah attracts me a lot. Wanna give it below.


Allah swt. said:

 مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوٰلَهُمْ فِى سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَاللَّهُ وٰسِعٌ عَلِيمٌ 

The example of those who spend their wealth in the way of Allah is like a seed [of grain] which grows seven spikes; in each spike is a hundred grains. And Allah multiplies [His reward] for whom He wills. And Allah is all-Encompassing and Knowing. (2:261)


See these words! A seed, seven spikes; in each spike is a hundred grains. That means 7*100= 700 (Neki)! SubhanAllah! In next line, clearly said that Allah 'multiplies' 'His Reward' for whom He wills. ^_^ So, we have to give more and more Sadkah in this holy month if it is possible.


Some people give Sadkah to gain his own popularity not for Allah swt. There's a hadith where Rashulullah (sm) said that: If we give sadkah by our right hand, our left hand wouldn't know that. That's the process. But positive thinking is that: If you have Haqq Niyah and wanna increase consciousness among people, it would be better to give Sadkah in Public. Allah swt. command us:


 يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا لَا تُبْطِلُوا صَدَقٰتِكُم بِالْمَنِّ وَالْأَذٰى كَالَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْءَاخِرِ ۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُۥ وَابِلٌ فَتَرَكَهُۥ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلٰى شَىْءٍ مِّمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِى الْقَوْمَ الْكٰفِرِينَ 

O you who have believed, do not invalidate your charities with reminders or injury as does one who spends his wealth [only] to be seen by the people and does not believe in Allah and the Last Day. His example is like that of a [large] smooth stone upon which is dust and is hit by a downpour that leaves it bare. They are unable [to keep] anything of what they have earned. And Allah does not guide the disbelieving people. (2:264)

To memorize Surah Al-Baqara is a huge staff for me. Only Ayatul Kursi in my memory. I have been waited for this during tilwat. LOL.

There are some du'as in last of Surah Al-Baqara, e.g.: Ayah 285 & 286. Allah swt clearly command us about making Loan in Ayah 282 & 283.

We have touched Surah Aal-i-Imran and continue it till Ayah 91 today. Alhamdulillah :)

Allah swt forbid us to make friendship with disbeliever in Ayah 28 of Surah Aal-i-Imran. Allah swt said:


 لَّا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكٰفِرِينَ أَوْلِيَآءَ مِن دُونِ الْمُؤْمِنِينَ ۖ وَمَن يَفْعَلْ ذٰلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِى شَىْءٍ إِلَّآ أَن تَتَّقُوا مِنْهُمْ تُقٰىةً ۗ وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُۥ ۗ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ 

Let not believers take disbelievers as allies rather than believers. And whoever [of you] does that has nothing with Allah, except when taking precaution against them in prudence. And Allah warns you of Himself, and to Allah is the [final] destination. (3:128)

Two consecutive beautiful Du'a, you can add in your To-Do list for Ramadan. See, Ayah no: 8-9.

#Dua_1

 رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ 

"Our Lord, let not our hearts deviate after You have guided us and grant us from Yourself mercy. Indeed, You are the Bestower." (3:8)



#Dua_2


رَبَّنَآ إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيهِ ۚ إِنَّ اللَّهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ 

"Our Lord, surely You will gather the people for a Day about which there is no doubt. Indeed, Allah does not fail in His promise." (3:9)


See Ayah: 14, you will understand that which stuffs mesmerized us for this Duniya. Allah swt. said:


زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِينَ وَالْقَنٰطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعٰمِ وَالْحَرْثِ ۗ ذٰلِكَ مَتٰعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۖ وَاللَّهُ عِندَهُۥ حُسْنُ الْمَـَٔابِ 

Beautified for people is the love of that which they desire - of women and sons, heaped-up sums of gold and silver, fine branded horses, and cattle and tilled land. That is the enjoyment of worldly life, but Allah has with Him the best return. (3:14)


Another One: #Dua_3



الَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ  
Those who say, "Our Lord, indeed we have believed, so forgive us our sins and protect us from the punishment of the Fire," (3:16)


We have to be patient, sincere and ask forgiveness before dawn; that means Tahajjud Salat, I reckon. Allah swt. said:


الصّٰبِرِينَ وَالصّٰدِقِينَ وَالْقٰنِتِينَ وَالْمُنفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ 

The patient, the true, the obedient, those who spend [in the way of Allah], and those who seek forgiveness before dawn. (3:17)

And I need to conclude here to quote another Ayah which comforts me.


يَخْتَصُّ بِرَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۗ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ 


He selects for His mercy whom He wills. And Allah is the possessor of great bounty. [Surah Aal-i-Imran, Ayah:74]


May Allah swt. give us ability to give more Sadkah and toufiq to read & understand the message of Al-Qur'an sincerly in this holy month of Ramadan. Ameen.

Jazakumullahu Khair :)


Friday, June 19, 2015

Ramadan Learning, Part-1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of Allah, Most Gracious, Most Merciful.  


#Ramadan_Learning_1

Today's Taraweeh Salat was long 2:15 hours. Qur'an tilwat by hafiz was perfect, slow, awesome and emotional. After Salatul Betr, Hafiz saheb has arranged a discussion on today's tilwat. We have finished till Ayah: 203 of Surah Al Baqara. Alhamdulillah :)

From discussion, we have came to know that: Allah Subhanhu Ta'Ala clearly command us what to do in Ramadan in between Ayat 185 to 187 of Surah Al Baqara.

Allah said in Ayah 185:

 شَهْرُ رَمَضَانَ الَّذِىٓ أُنزِلَ فِيهِ الْقُرْءَانُ هُدًى لِّلنَّاسِ َ 

The month of Ramadhan [is that] in which was revealed the Qur'an, a guidance for the people.....

We, who're ill or on a Journey, we can complete these siyam another time. Lastly Allah said: "Allah intends for you ease and does not intend for you hardship and [wants] for you to complete the period and to glorify Allah for that [to] which He has guided you; and perhaps you will be grateful."

How beautiful and easy! SubhanAllah. :)

In Ayah 187, our married brothers will get a clear-cut command from Allah swt what to do in night of Ramadan. Please check it out yourselves.

May Allah swt. make us able to read Qur'an sincerely and give us towfiq to recharge ourselves in this holy month. Ameen. :)

Wednesday, June 17, 2015

পর্যবেক্ষণ - ৭


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                        শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


একটি জগত আরেকটি জগত সম্পর্কে কিছুই জানে না। আমি খুব সৌভাগ্যবান যে, আল্লাহ্‌ সুবহানাহু তা’আলা আমাকে দুইটি জগতকে পাশাপাশি-কাছাকাছি দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ্‌ J

ক্লিয়ার করি একটু!



আমাদের জেনারেশনের একটা পার্ট তাদের ধর্ম সম্পর্কে কিছুই জানে না বলতে গেলে। বাপ-দাদা হতে প্রাপ্ত রেডিমেইড ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান স্কুলে শেখা ধর্ম বইয়েই সীমাবদ্ধ। কুর’আন পড়ে আছে সেলফে ধূলিমলিন অবস্থায়। সহীহ ৬টি হাদিসগ্রন্থের একটাও খুঁজলে তাদের বাসায় খুঁজে পাওয়া যাবে না। ফাইনাল পরীক্ষার পর রেজাল্ট দিবার আগে, কেউ মারা গেলে, নতুন বাসায় উঠলেই কেবল কুর’আনটা ধরা হয় তাদের। আর হাদিস! অনেকেই জানে ‘স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ’ ‘বিদ্যাঅর্জনের জন্য চীন দেশে হলেও যাও’ এইরকম বহু আল-হাদিসের মোড়কে জালহাদিস। কুর’আনের আয়াত ও হাদিস অনেকেই জানে এই ফেইসবুক থেকে। ধরুন আমি একটা আয়াত পোস্ট দিলাম। অনেকে সেটা দেখে শত শত লাইক দিয়ে গেল। কিন্তু কেউই একটু উদ্যোগী হয়ে কুর’আন খুলে দেখে নিল না, পড়ে নিল না আয়াতটা। আর এভাবেই ‘রেডিও মুন্না’ টাইপ আজাইরা পেইজগুলোর প্রসার পাচ্ছে আমাদের জেনারেশনের মাঝে। তারা ভুলভাল হাদিস তুলে দিচ্ছে। মার্ক টোয়াইনের উক্তি আলী (রাঃ)এর বলে চালিয়ে দিচ্ছে আর আমরা দেদারসে শেয়ার দিয়ে বেড়াচ্ছি!! কাবা শরীফের ছবি দিয়ে বলছে কয়টা লাইক! কয়জন আল্লাহ্‌কে ভালবাসে লাইক দাও! টাইপের ফাজলামো দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ইসলাম ভালমত না জানা ছেলেমেয়েরা নিজের অজান্তে শিরক করে বসছে ক্ষণে ক্ষণে। কথাবার্তায় সাবধান হচ্ছে না। অনেক কিছুই দেখছি; সব বলা হয়ে উঠে না।

                                              




আরেকটা পার্টের ছেলেমেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। তারা কুর’আন নিয়ে পড়ছে, হাদিস পড়ছে, ফিকহি আলোচনা করছে। কিভাবে মানুষকে দ্বীনের পথে আনা যায় তার জন্য কাজ করে যাচ্ছে। একেকজন সেইরকম মেধাবী ছেলেপেলে, নিজেদের মেধাকে আল্লাহ্‌র পথে ব্যয় করছে। হোক না সে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার; তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলিম। এজন্য সে ইসলামের পথ নিজের মূল্যবান সময়টুকু ব্যয় করছে। হিকমাহর অভাবে অনেকেই জড়িয়ে পড়ছে বিতর্কে। উদাহরণস্বরুপ, মাজহাব নিয়ে বিতর্ক। যে ছেলেটা/মেয়েটা ইসলাম নিয়ে কিছু জানে না সে এসব কথা কখনোই বুঝবে না। কারণ সে রেডিমেইড সব কিছু পেয়েছে। আর যার দ্বীনের লাইনে একবার গিয়েছে, মজা পেয়ে গিয়েছে। তারা আরও বেশি বেশি ইলম অর্জনে আত্মনিয়োগ করছে। ঠিক এমনই সময় আরেক জগতে তাদেরই ভাইবোন ইসলাম না জেনে না বুঝে আল্লাহ্‌র কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মিউজিক শুনছে, দেখার অযোগ্য মুভি দেখছে, লাভ বিফোর ম্যারেজে জড়িয়ে পড়ছে {যেটা ক্লিয়ারলি ইসলামে মানা করা হয়েছে, এবং এটা জিনার সমতুল্য}, বিয়ে না করে লিভ টুগেদার করছে, নেশা করছে। নামাজ পড়ছে শুধু জুমু’আতে। বাকি ৭ দিনের ৩৪ ওয়াক্ত নামাজ যে আছে তা ভুলে গিয়েছে। তাদের অন্তরটা সিলগালা করে দিয়েছে শয়তান, তাদের কানে বিষ ঢেলে দিয়েছে শয়তান। পুরোই অন্ধকারে থাকা এই জেনারেশন চরম হতাশ। তাই কদাচিৎ আত্মহত্যার খবর শুনে বিস্মিত হই না আমি!




ইসলাম সম্পর্কে হিউজপরিমাণে জানলেওয়ালা লোকদের আমি চিনি। তাদের ঈমান অনেক শক্ত। প্রতি নিয়ত এই সমাজে চলাফেরা করতে গিয়ে তাদের অনেক বাজে সিচুয়েশানে পড়তে হয়। অনেক এক্সাম দিতে হয়। সেই অনুযায়ী আমাদের লাইফে কিছুই হয় না, এক্সামও দিতে হয় না। আমাদের এলাকার হুজুর এক খুতবায় বলেছিলেন, যার ঈমান যত শক্ত সে তত কঠিন এক্সামের মধ্যে দিয়ে যায়; আর যার অপেক্ষাকৃত কম, সে কম কঠিন এক্সামের মধ্য দিয়ে যায়। আমাদের দেখলে মনে হয় আমরা লাইফটাকে খুব এঞ্জয় করছি। অনেকেরই পোস্ট দেখি ফেইসবুকে, চেকইন দিয়ে বেড়াচ্ছে মুভি দেখছে, গার্লফ্রেন্ডের সাথে ছবি দিচ্ছে, খুব খারাপ লাগছে সো মিউজিক শুনছে। দেখে মনে হচ্ছে, জীবনে যাই চাচ্ছি তাই পাচ্ছি তাই না? এই দুনিয়ায় কয়দিন থাকব আমরা? জানি কি? ধরেন বড়জোর ৬০ বছর। এর পর? একবার চিন্তা করুন, আদম (আঃ) এর সময়ের মানুষদের কথা। কত বছর তারা মাটির নিচে শুয়ে আছে! আমাকে আপনাকেও শুয়ে থাকতে হবে। এই লাইফে যাই চাচ্ছি তাই যখন পেয়ে যাই তখন খুব ভয় লাগে জানেন? মনে হয় আল্লাহ্‌ বোধহয় আমাকে আখিরাতে কিছুই দিবেন না, যা পাবার সব দিয়ে দিয়েছেন। 

                                                  



আমরা যারা ইসলাম নিয়ে জানি না, চিন্তা করি না একটুকুও তারা একটা কথা রাখতে পারবেন? দিনের আধা ঘণ্টা নিজের ধর্মের পিছে সময় দিন। স্টাডি করুন। প্রবেলম ফেইস করলে হেল্প করার ট্রাই করব, ইন শা আল্লাহ্‌। ৫ ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে ভাই? প্রতি ওয়াক্ত ১০ মিনিট করে ধরলেও ৫০ মিনিট; এক ঘণ্টার কম। এই একটা ঘণ্টা যদি ইসলামের জন্য কাজে না লাগান, নামায না পড়েন; তাহলে আপনি কিসের মুসলিম? কি জবাব দিবেন হাশরের ময়দানে? আর তো ফিরে আসতে পারবেন না হাজার চাইলেও।     

                                             
     

আপনাদেরই ভাইবোনেরা ইসলাম চর্চা করে আপনাদের চেয়ে এগিয়ে গিয়েছে জান্নাতের পথে। আপনি কি চান না জান্নাতে যেতে? নাকি চান জাহান্নামে অনন্তকাল জ্বলে পুড়ে মরতে।            

সামনে রামাদান আসছে। একটু সচেতন হন ভাইবোনেরা। নামাজটা ধরুন। দেখবেন যত বদ্যাভাস এমনিতেই দূর হয়ে যাবে, ইন শা আল্লাহ্‌। একজন মুসলিম ভাই আপনাদের অনুরোধ করছে রাখবেন না?

ইনশা আল্লাহ্‌। আমি আশায় রইলাম। 


 জাজাকুমুল্লাহু খাইরান।                    

Wednesday, June 3, 2015

পর্যবেক্ষণ - ৬ | কথোপকথন

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                        শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 



কথোপকথন 

মূল উদ্দেশ্য: বাস্তব জীবনে দাওয়াহ দিতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা কথোপকথনের মাধ্যমে তুলে ধরা, মেসেজ দিবার চেষ্টা করা।

আজকের পর্বের স্থান: কর্পোরেট কর্মস্থল
কাল: আসরের ঠিক আগমুহূর্তে
পাত্র: ২ জন।

পর্ব - ১: 

: আমি আল্লাহ্‌ ছাড়া আর কাউকে ভয় পাই না।
: তাহলে নামাজ পড়েন না কেন?
: নামাজ পড়ে অতি সাধু সাজার ইচ্ছে আমার নাই।
: মৃত্যু ভয় পান?
: পাব না কেন? মৃত্যু তো সবাই ভয় পায়।
: তাহলে আপনার আরেকটি ভয় এড হল। আরও বের হবে।
: যেমন?
: যেমন, ধরুন আপনি সামহাউ জানলেন আপনার হাতে আর আধা ঘণ্টা আছে। এর পর আপনি মারা যাবেন। কি করবেন এখন?
: আমার শেষ ইচ্ছে, আমি নামাজ পড়ে সব ক্ষমা চেয়ে নিব। আল্লাহ্‌ কিন্তু অনেক দয়ালু।
: একটু আগেই না বললেন, সাধু সাজার ইচ্ছে নাই, এখন আবার মৃত্যুর আগে সাধু সাজতে চান?
: ইয়ে মানে, আদিব এত প্যাঁচাও কেন! বললেই তো পারো, আমি হিন্দু হয়ে গেসি।
: না, আপনি হিন্দু নন। আমি আপনাকে কোন ক্যাটাগরিতে ফেলতে চাই না। আমি নিজেই গুনাহগার। সাধু সাজার প্রবণতা আমার মাঝেও আছে। নামাজে আসেন।
: এখন না! অনেক কাজ পড়ে আছে।


                                       



: আপনি কার গোলাম?
: কি বলতে চাচ্ছ?
: বলতে চাচ্ছি আপনি কি নিজের ইচ্ছার গোলাম, নাকি আল্লাহ্‌র?
: কেন, আমরা সবাই তো আল্লাহ্‌র গোলাম।
: তার মানে আপনি আল্লাহ্‌র একজন গোলাম। আমরা সবাই গুনাহ করি। আপনিও করেন। তার মানে আপনি একজন গুনাহগার গোলাম। চলেন, তাওবা করি। নামাজে আসি।
: আদিব, তুমি বুঝবা না কাজের প্রেশার কেমন....
: এতক্ষণ সময় দিলেন, আরেকটু দিয়ে যান। আপনি তো আল্লাহকে ভয় করেন, তাই না?
: এখন না। আদিব, যাচ্ছি, তুমি যাও। আর আমার জন্য দোয়া করবা বেশি করে!

অনুভূতি: স্বীয় জাহিল জীবনের কথা মনে পড়ে যায় :( 

শিক্ষা: পরের পর্বে আলোচনা করা হবে, ইন শা আল্লাহ্‌।   
      

Sunday, May 31, 2015

পর্যবেক্ষণ - ৫


 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                        শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু 


ইমাম সুফিয়ান আস-সাওরিকে একবার আল্লাহর কুরআনের বাণী, “মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে” সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিলো, “দুর্বল বলতে কী বুঝানো হয়েছে?”

তিনি উত্তর দিয়েছিলেন, 

“কোন পুরুষের পাশ দিয়ে একজন নারী গেলে সে নারীটির দিকে তাকানো থেকে নিজেকে সামলাতে পারে না এবং এতে (নারীটির দিকে তাকানোর মাঝে) তার কোনই উপকার নেই। এর চেয়ে বেশি দুর্বল আর কোন কিছু আছে কি?”

[হিলইয়াহ আল-আউলিয়া, ৭/৬৮]

অতি উত্তম ও সত্য কথা!!

কিছু নারীবাদী বোনেরা বলেন, তারা যেমন খুশি তেমন কাপড় পরিধান করবেন; কেন আমরা পুরুষেরা তাদের দিকে তাকাবো? আমাদের কোন অধিকার নাই তাদের দিকে তাকানোর।

আসলে আপনাদের দিকে তাকানোর মধ্যে আমাদের কোন উপকার নাই। বরঞ্চ অনেক ক্ষতি হয়! নারীদের প্রতি পুরুষেরা আকৃষ্ট হবে, এটা আমাদের ফিতরাত; এটা স্বাভাবিক। আমরা নপুংসক নই! আপনারা বেপর্দা চলাফেরা করবেন আর আমরা কতক্ষণ চোখ নামিয়ে থাকতে পারব? বেশিক্ষণ পারব না। এখানেই ইমাম সুফিয়ান সাহেব যথার্থই বলেছেন- ''এর চেয়ে বেশি দুর্বল আর কোন কিছু আছে কি?''

অনেক বোনেরা বলেন, ইসলামে শুধু নারীদের পর্দা করতে বলেনি, বলেছে পুরুষদেরও। কেন আমরা নিজেদের চরকায় তেল না দিয়ে নারীদের পর্দা পর্দা বলে লাফাই! ওয়েট! উত্তর দিচ্ছি, কেন লাফাই! হ্যাঁ, অবশ্যই ইসলাম বলেছে। আমাদেরও পর্দা আছে। এ বিষয়ে আমাদের উদ্দেশ্যে আল্লাহ্‌ কুর'আনে কি বলেছেন শুনুন-

"মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।" (১)

                                               

বোনেরা, আল্লাহ্‌ কিন্তু আপনাদের জন্যও ঠিক পরের আয়াতেই বলেছেন। দেখুন কি বলেছেন আল্লাহ্‌-

"ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও।" (২)

আপনারা কি এর একটাও মানেন? নিজের ইচ্ছা মত পোশাক পরিধান অধিকার কে দিয়েছে আপনাদের? উল্টো আমাদেরই বলছেন, নিজের চরকায় তেল দিতে! ভণ্ড আমরা, নাকি ভণ্ড আপনারা? আপনারা যদি মাথার ওড়না বক্ষ দেশে ফেলে না রাখেন, কিভাবে আমরা দৃষ্টিনত রেখে টিকে থাকব!


                                               

সম্মানিত বোনেরা, বুঝতে পারছেন কি কারণে পর্দা পর্দা বলে আমরা আপনাদের মাথা ব্যথা করে দিচ্ছি। শুধু আপনাদের ভালোর জন্য। যেন আপনারা দৃষ্টি নত রাখেন এবং যৌন অঙ্গের হেফাযত করতে পারেন। বোনদের সাথে কোন ধরনের দুর্ঘটনা সমাজে না ঘটুক, এটাই তো ভাইয়েরা চায়। আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরাও নিজেদের দুর্বলতা এড়িয়ে ভালো ভাবে পথ ঘাটে চলাফেরা করতে পারব smile emoticon

আসুন, ভাইবোনেরা আমরা আল্লাহ্‌ সুবহানু তা'আলার সামনে আমাদের কৃতকর্মের জন্য তাওবা করি যেন আমরা সফলকাম হই এই দুনিয়ায় আর সেই অনন্ত সময়ের আখিরাতে smile emoticon


ইন শা আল্লাহ্‌। জাজাকুমুল্লাহু খাইরান smile emoticon
re

রেফারেন্স:

(১) সূরা আন-নূর আয়াত-৩০

(২) সূরা আন-নূর, আয়াত-৩১